ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬

চকরিয়া কোনাখালী থেকে যুবককে অপহরণের ঘটনায় আটক ২

আলোকিত চকরিয়া ডেস্ক -
এপ্রিল ২২, ২০২৬ ৪:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের খাতুর বাপের পাড়ার বাসিন্দা আবুল হোসেনের পুত্র রাজ মিস্ত্রি সহকারী শাহেদুল ইসলামকে (২৮) অপহরণ করা হয়েছে গত ২০ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০টা নাগাদ। এ বিষয়ে অপহৃতের বড়ভাই শাহাবুদ্দিন উদ্দিন বাদী হয়ে চকরিয়া থানায় দুপুর ২টা নাগাদ অজ্ঞাত আসামি করে একটি এজাহার দায়ের করে। শাহাবুদ্দিন উদ্দিন আলোকিত চকরিয়া ডটকম কে জানান, অপহরণের পর তাকে অপহরনকারীরা তার ০১৬১৪৫০৭৪৩৫ মোবাইল নম্বরে ফোন করে ১লাখ পরে ৭০ তারপর ১৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরনকারীরা। এজাহারটি চকরিয়া থানার ওসি মাতামুহুরি পুলিশ তদন্ত কেন্দ্রে পাঠানোর পর, মাতামুহুরি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফারুক তদন্ত করে, পরে অপহৃতের মোবাইল নং ০১৮৬২৪১৯৮৬২ ট্রেকিং করে, অপহরণকারী দুজনকে আটক করা হয়। অপহরনকারীরা হলো বাবুরুল ইসলাম বাবু, পিতা- আবুল হোসেন ও জসিম উদ্দিনের ছেলে সজিব। সুত্র জানায়, মেবাইল ট্রেকিং করতে গিয়ে পুলিশ অপহরণকারী সজিবের মোবাইলে অপহৃতের সিম থাকাবস্থায় লোকেশন অনুযায়ী বিএমচর পুচ্ছাইল্যাপাড়া এলাকা থেকে অপহরণকারীদের আটক করা হয়। ২১ এপ্রিল ২০২৬ তারিখ দিনভর মাতামুহুরি পুলিশ তদন্ত কেন্দ্রে আটক বাবু ও সজিব থাকলেও রাতে বিভিন্ন মহল তদন্ত কর্মকর্তার সাথে আতাত করে পুলিশ হাজত থেকে তাদের ছাড়িয়ে নিতে জোর তদবির চলছিল।। অথচ ৩৬ ঘন্টার ব্যাবধানেও পুলিশ এখনো অপহৃত শাহেদকে উদ্ধার করতে পারেনি পুলিশ। অন্যদিকে ছেলের এ করুম দৈন্য দশায় মা বাবা দিশেহারা হয়ে পড়েছে। এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে ##

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।