ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬

চকরিয়ায় পাহাড়ে মরুভূমির দৃশ্য-কাটা পড়ছে বনের গাছ

আলোকিত চকরিয়া ডেস্ক -
এপ্রিল ২০, ২০২৬ ১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

চকরিয়া উপজেলার ডুলহাজারা বনবিটের আওতাধীন বিশাল বনভূমি এখন মরুভূমিতে রুপ নিচ্ছে। অসংখ্য সরকারি রিজার্ভের এবং বনায়নের গাছ কাটার যেন উত্সব শুরু হয়েছে। ফলে বনের পশু পাখি অচীরেই তাদের দীর্ঘ দিনের আবাস ভুমি ছেড়ে লোকালয়ে চলে আসার উপক্রম দেখা দিয়েছে। পাশাপাশি স্কেবেটর ও ড্রেজার মেশিন দিয়ে টিলা পাহাড় ও বালুসমৃদ্ধ পাহাড় গুলোও কেটে মাটি বিক্রি করা সহ বনবিটের কর্মকর্তা -কর্মচারীদের সরাসরি মদদে বনের গাছ কাটার প্রতিযোগিতায় নেমেছে বনখেকু ও মাটিখেকু একদল শক্তিশালী সিন্ডিকেট। সরজমিন : অনেক বড় পরিসরে গাছ এখন নেই। আছে শুধু গাছের গোড়ালি। মনে হচ্ছে কালকেই যেন গাছ গুলো কাটা হয়েছে। আবার দেখা মিলছে পাহাড় কেটে অসংখ্য পাহাড়ী ঢালু ও টিলায় গড়ে উঠছে বহিরাগতদের ঘরবাড়ি। শুধু তাই নয়; অনেক পাহাড়ী এলাকায় দোকানপাটের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানও গড়ে তোলা হচ্ছে। একটি সুত্র জানায়, চকরিয়ার বিশাল বনভূমির মধ্যে কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের অধীনে পাঁচটি বিটের আদলে ১৩ হাজার ৪৪৪ একর বনভূমির মধ্যে ১ হাজার ৯৪৮ জনের দখলে ৫৫৪ দশমিক ৮১ একর বনভূমি রয়েছে। একটি সমীক্ষায় জানা গেছে, চকরিয়া উপজেলার সংরক্ষিত বনভূমির ফাঁসিয়াখালী রেঞ্জের অধীন ডুলহাজারা বনবিটেরই বন ধ্বংস হয়েছে বেশি পরিমান। স্থানীয় কয়েকজন জানান, ডুলহাজারা বনবিট কর্মকর্তা শাহরিয়ার আমিনের সাথে হেডম্যান মনজুর আলম ও সিপিজি আলী আকবরের সাথে গোপন আতাতের মাধ্যমে ডুলাহাজারা বনবিটের বেশিরভাগ বন এখন মরুভূমিতে রুপান্তর হচ্ছে এবং অসংখ্য দোকান ও ঘরবাড়ি তৈরি হয়েছে গত এক বছরে।পাহাড়ে বসবাসকারী কয়েকজন জানান, গাছ চোরদের বিরুদ্ধে গাছ কাটার খবর দিলে ডুলহাজারা বনবিট কর্মকর্তা শাহরিয়ার আমিন উল্টো চোরদের সাথে আতাত করে নিরীহ লোকজনকে ফাঁসিয়ে মিথ্যা মামলা দায়ের করে নিরীহ মানুষ জনকে জেল হাজতে পাঠানোর মতোও গুরুতর অভিযোগ উঠছে। রিংভং বনবিটের আওতায় সিপিজি ও রঙারঝিরি নামক এলাকার বাসিন্দা নুরুল আমিন প্রতিবেদককে জানান, গেল ১২ রমজান ২০২৬ ইংরেজি সালে পাশ্ববর্তী ডুলহাজারা বনবিটের রাঙারঝিরি সীমানায় গাছ কাটতে সময়ে, চিহ্নিত গাছ চোরদের বাঁধা দেয়ার বদৌলতে, ডুলহাজারা বনবিট কর্মকর্তার রোষানলে পড়ে মিথ্যা মামলায় তাকে জেলে যেতে হয়েছে। এদিকে সরজমিন জানা যায়, ডুলহাজারা বনবিটের আওতায় সম্প্রতি সময়ে যেসব বসতঘর গড়ে উঠছে, তার মধ্যে রেললাইনের পচ্শিম পাশে, গাছের গোড়ালি গুলো হচ্ছে ফুটেরঝিরি নামক এলাকায় গহীন বনে গাছ শূন্য করে ফেলেছে এ চক্র।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।