ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন সাংবাদিক ও পর্যটন উদ্যোক্তা মালেক

আলোকিত চকরিয়া ডেস্ক -
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের তরুণ পর্যটন উদ্যোক্তা আব্দুল মালেক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল–এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা গেছে, তিনি সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে রামুর জুয়ারিয়া নালায় তিন দিনের একটি প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন। বুধবার ছিল প্রশিক্ষণের শেষ দিন। সেখান থেকে কক্সবাজারে ফেরার পথে বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা দৈনিক হিমছড়ি–তে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পরিবেশ সংরক্ষণ এবং সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দাদের অধিকার রক্ষায় তিনি সবসময় সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। কক্সবাজারে তিনি একজন পরিচিত মুখ ছিলেন। তার মৃত্যুতে সেন্টমার্টিন ও কক্সবাজারে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ নিজ বাড়ি সেন্টমার্টিন দ্বীপে নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।