ঢাকাশুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬

বলিপাড়া জোন ৩৮ বিজিবি কর্তৃক দুস্থ দরিদ্রদের নিয়ে মেডিকেল ক্যাম্পেইন

আলোকিত চকরিয়া ডেস্ক -
জানুয়ারি ৩০, ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ সীমান্তবর্তী দুর্গম এলাকার অসহায়, দুস্থ ও দরিদ্র জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর উদ্যোগে দায়িত্বপূর্ণ ক্যচুপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। উক্ত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় অসহায় ও গরিব জনগণকে বিনামূল্যে সাধারণ চিকিৎসাসেবা, রোগ নির্ণয়, প্রয়োজনীয় ওষুধ বিতরণসহ স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। এ কার্যক্রমে বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। মেডিকেল ক্যাম্পেইন চলাকালীন বলিপাড়া জোনের মেডিকেল অফিসার বিএ-১০২৩১৮ মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া, বিজিওএম, এএমসি ও মেডিকেল স্টাফগণ রোগীদের সেবা প্রদান করেন এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। স্থানীয় জনগণ বিজিবির এ মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানায় এবং কৃতজ্ঞতা প্রকাশ করে। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক পরিচালিত এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন লে. কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস জোন কমান্ডার, বলিপাড়া জোন (৩৮ বিজিবি)##

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।