ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬

লামায় মিথ্যা সংবাদ প্রকাশে প্রতিবাদ আনসার কমান্ডারের

মোঃ তৈয়ব আলী, স্টাফ রিপোর্টার, লামা (বান্দরবান)
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের লামায় ভিত্তিহীন খবর প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গজালিয়া আনসার ভিডিপি প্লাটুন কমান্ডার হাফিজুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় গজালিয়া ইউনিয়নের মোহাম্মদ পাড়া এলাকায় একটি হোটেলে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে কয়েকটি জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ করেন তিনি। সংবাদ সম্মেলনে মাধ্যমে জানাগেছে,গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং বহুল আলোচিত পত্রিকা দৈনিক নতুন বাংলাদেশ এ “লামায় আনসার ও ভিডিপি’র প্লাটুন কমান্ডারের বিরুদ্ধে যত অভিযোগ” শীর্ষক শিরোনামে একটি খবর প্রকাশিত হয় যা সম্পুর্ন মিথ্যা,বানোয়াট এবং ভিত্তিহীন। প্রকৃত ঘটনাটি হলো আমার সাথে আমার প্লাটুন এর কয়েকজন সদস্যের সাথে টাকা হাওলাদ নেওয়া সংক্রান্ত বিষয়ে আর্থীক লেনদেন হয়েছে। যাহা আমি পরবর্তীতে পর্য্যায়ক্রমে পরিশোধ করে দিয়েছি। তার সূত্র ধরেই একটি মহল জনৈক রহমত আলী, হামিদুর রহমান ও নুরুল আলম কে ব্যবহার করে এই মিথ্যা সংবাদ টি প্রচার করে। আমি কখনো ক্ষমতার অপব্যবহার, দূর্ণীতি, অর্থ আত্নসাৎ, জায়গা জবর দখল ও জন-সাধারণ কে হয়রানি অথবা কারো কাছ থেকে টাকা হাতিয়ে নেইনি। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ভুক্তোভেগী হাফিজুর রহমান বলেন, আমার প্রতিপক্ষ কু-চক্রী একটি মহল ও রহমত আলী গং মিলে আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট মূলত পূর্ব শত্রুতার জেরে ও চারিত্রিক মর্যাদা ক্ষুন্ন করার জন্যই এমন নেক্কারজনক কাজ করা হয়েছে। ষড়যন্ত্রকারীরা উদ্দেশ্য প্রণোদিত হয়ে পূর্ব-পরিকল্পিত ভাবে গণমাধ্যমে এসব মিথ্যাচার ছড়িয়েছেন। আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে সাংবাদিকদের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন।উক্ত ঘটনার দোষী ব্যাক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন এবং তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এসময় ইউনিয়ন আনসার ভিডিপি প্লাটুনের সদস্যবৃন্দ, সর্বস্তরের জনসাধারণ ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।