ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬

কলকাতায় বাংলাদেশী লেখিকা সাবরীনার সম্মাননা

আলোকিত চকরিয়া ডেস্ক -
জানুয়ারি ২৭, ২০২৬ ২:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্ব বাংলা সাহিত্য সম্মেলনে বাংলাদেশের কবি সাবরীনা ইসলাম নীড় “একুশ শতকের সেরা বাঙালি”-২০২৬ সম্মাননায় ভূষিত হলেন। কলকাতার আশা ফাউন্ডেশ এর আয়োজনে বাঙালি বিশ্বকোষ এর সৌজন্যে বিশ্ব বাংলা সাহিত্য সম্মেলনে সারা বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিদের মধ্যে থেকে বিশজন বাঙালিকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২১ শতকের সেরা বাঙালি ২০২৬ -এ ভূষিত করা হয়। বাংলাদেশের কবি, গল্পকার ও ঔপন্যাসিক সাবরীনা ইসলাম নীড় এই বিশজনের মধ্যে অন্যতম।গত ২১ জানুয়ারি ২০২৬ – কলকাতার সল্টলেক EZCC মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বাংলাদেশের কবি সাবরীনা ইসলাম নীড় কে একুশ শতকের সেরা বাঙালি ২০২৬ – এ অলঙ্কৃত করা হয়। আলোকিত চকরিয়ার পক্ষ থেকে কবি সাবরীনা ইসলাম নীড় কে অভিনন্দন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।