চকরিয়ায় মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ কম্বিং অপারেশন চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল ও দুটি ফিশিং বোট জব্দ করেছে মৎস্য বিভাগ। এ সময় বোট মালিকদের কাছ থেকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার বদরখালী চ্যানেলে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল আমিন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মৎস্য সম্পদ ধ্বংসকারী ৫টি অবৈধ বেহুন্দি জাল, ২ হাজার মিটার চরঘেরা জাল, অনুমতিপত্র বিহীন একটি ফিশিং বোট এবং অবৈধ ট্রলডোর স্থাপন করা আরেকটি ফিশিং বোট জব্দ করা হয়। অনুমতিপত্র না থাকায় একটি ফিশিং বোটের মালিককে ২ হাজার টাকা এবং অবৈধ ট্রলডোর স্থাপনের দায়ে এফবি হাজী নুরজাহান বেগম নামের ফিশিং বোটের মালিকের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত অবৈধ জালসমূহ ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয় ##
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
