ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০২৬

চকরিয়ায় সাংবাদিক হান্নান শাহ’র নামাজে জানাজা অনুষ্ঠিত

আলোকিত চকরিয়া ডেস্ক -
জানুয়ারি ১১, ২০২৬ ১২:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

চকরিয়ায় কর্মরত, দৈনিক সকালের সময়ের চকরিয়া প্রতিনিধি ও চকরিয়া প্রেস ক্লাবের সদস্য, সাংবাদিক হান্নান শাহ’র (৫৩) নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ৮টায় মরহুমের নামাজে জানাজা চকরিয়া থানার পশ্চিম পাশে, দক্ষিণ বাটাখালী বাইতুস ছালাম জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। হান্নান শাহ দীর্ঘ দিন ধরে ডায়বেটিস এবং বিভিন্ন রোগে ভোগছিলেন। অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় থেকে পরে তাকে আইসিওতে নেয়া হলে দু দিনের ব্যবধানে ১০ জানুয়ারি ২০২৬ ইংরেজি তারিখ সকাল সাড়ে ৯টায় তিনি মারা যান। মরহুমের নামাজে জানাজায় চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এএম ওমর আলী, সাবেক সভাপতি আব্দুল মজিদ ও চকরিয়া সাংবাদিক ফোরামের সভাপতি বি এম হাবিব উল্লাহ সহ চকরিয়ায় কর্মরত সকল স্তরের সাংবাদিক, রাজনৈতিক দল গুলোর নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গ সহ সর্বসাধারণ উপস্থিত ছিলেন। আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া উপজেলা শাখার সভাপতি ও সম্পাদক, অনলাইন পত্রিকা আলোকিত চকরিয়া ডট কম পরিবার সহ চকরিয়া প্রেস ক্লাব, চকরিয়া সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দ। পৃথক বিবৃতিতে সকলে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি পরম সমবেদনা জানান এবং পরিবারের পাশে দাড়ান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।