রিপাবলিকান সিনেটর মাইক লি জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী গ্রেপ্তার করেছে। তিনি যুক্তরাষ্ট্রে ফৌজদারি অভিযোগে বিচারের মুখোমুখি হতে পারেন। শনিবার (৩ জানুয়ারি) তিনি এক্স-পোস্টে বলেছেন, রুবিও এখন আর ভেনেজুয়েলায় কোনো পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা করছেন না- যেহেতু মাদুরো মার্কিন হেফাজতে আছেন। মাইক লি বলেন, ‘সম্ভবত’ এই পদক্ষেপটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদের অধীনে মার্কিন কর্মীদের ‘প্রকৃত বা আসন্ন আক্রমণ থেকে রক্ষা করার’ কর্তৃত্বের মধ্যে পড়ে। ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘সফলভাবে’ একটি ‘বড় আকারের হামলা’ চালিয়েছে বলে ট্রাম্পের বক্তব্যের পর সিনেটরের এই মন্তব্য এলো##
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
