ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫

বান্দরবান পৌর হিসাব কর্মকর্তাকে সম্মাননা প্রদান

Link Copied!

বান্দরবান পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা নুরুল আমিন চৌধুরী আরমান তাঁর মাসব্যাপী দায়িত্বশীল, স্বচ্ছ ও দক্ষ কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ “বিশেষ সম্মাননা” অর্জন করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) বান্দরবান পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর প্রশাসক এস এম মন্জুরুল হক তাঁর হাতে এ বিশেষ সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পৌরসভার আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা রক্ষা, সময় মতো হিসাব প্রস্তুত, রাজস্ব ও ব্যয় ব্যবস্থাপনায় দক্ষতা এবং দায়িত্ব পালনে সততা ও পেশাদারিত্বের জন্য তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর প্রশাসক এস এম মন্জুরুল হক বলেন, নুরুল আমিন চৌধুরী আরমানের নিষ্ঠা ও কর্মদক্ষতা পৌরসভার আর্থিক কার্যক্রমকে আরও স্বচ্ছ ও গতিশীল করেছে, যা অন্য কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।সম্মাননা গ্রহণকালে নুরুল আমিন চৌধুরী আরমান সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ স্বীকৃতি তাঁকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে অনুপ্রেরণা জোগায়।পরে তার হাতে এ সম্মননা তুলে দেয়া হয়। তা ছাড়াও নুরুল আমিন চৌধুরী আরমান বান্দরবান পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতিসহ বিভিন্ন সামাজিক, মানবিক সংগঠনে দক্ষতা ও দায়িত্বশীলতার মাধ্যমে কাজ করে ব্যাপক পরিচিতি ও সুনাম অর্জন করে আসছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।