ঢাকারবিবার , ২৩ নভেম্বর ২০২৫

সেন্টমার্টিনে আব্দুল গণির জালে পড়ল ৩২ কেজির পোপা

আলোকিত চকোরিয়া ডেস্ক-
নভেম্বর ২৩, ২০২৫ ১২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

সীমান্ত উপজেলা টেকনাফের সেন্টমার্টিনে জেলে আব্দুল গণির জালে ৩২ কেজি ওজনের পোপা মাছ ধরা পড়েছে। মাছটি এখনো বিক্রি হয়নি। বিক্রির জন্য মাছ ব্যবসায়ীদের সঙ্গে দরদাম চলছে। শনিবার (২২ নভেম্বর) সকালে সেন্টমার্টিনের সাগর উপকূলে ট্রলার নিয়ে মাছ ধরতে গেলে গণির জালে পোপা মাছটি ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছে জেলে আব্দুল গণি। আব্দুল গণি সেন্টমার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম পাড়া মৃত সুলতান আহমদের ছেলে। তিনি জানান, প্রতিদিনের মতো ট্রলার নিয়ে সকালে সাগরে মাছ ধরতে বের হন। মাছ ধরার এক পর্যায়ে তার জালে বড় আকৃতির একটি পোপা মাছ ধরা পড়ে। মাছটির ওজন ৩২ কেজি। তিনি মাছটির মূল্য ৫ থেকে ৬ লাখ টাকা বললেও এখনো বিক্রি হয়নি। মাছটি দেখতে স্থানীয় লোকজন ভিড় জমিয়েছে। তিনি আরও জানান, গত কয়েক বছর ধরে তার জালে একের পর এক বড় বড় পোপা মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করে তিনি স্বাবলম্বী হয়েছেন। তার জালে নিয়মিত পোপা মাছ ধরা পড়ায় স্থানীয়রা তাকে ‘পোয়া গণি’ নামে ডাকেন। টেকনাফ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, পোপা মাছের পেটের ভেতর ‘পদনা’ নামে একটি বিশেষ অংশ থাকে, যাকে স্থানীয়ভাবে ‘ফুলা’ বলা হয়। এই পদনা শুকিয়ে ওষুধ তৈরির কাঁচামাল হিসেবে বিদেশে উচ্চমূল্যে বিক্রি হয়। সে কারণে পোয়া মাছের দাম ও চাহিদা সাধারণের তুলনায় অনেক বেশি##

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।